slider

রংপুরে স্বর্ণনারী এসোসিয়েশনের শ্লোগান সম্বিলিত গেঞ্জি, বিস্কুট, স্টিকার বিতরণ

রংপুর ব্যুরোঃ রংপুরে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে- জরুরী প্রয়োজনে ফোন করি হটলাইন নাম্বার-১০৯ অথবা ৯৯৯ বাল্যবিয়ে ও নারী শিশু নির্যাতন বন্ধে সোচ্চারে শ্লোগান ধারণ করে রংপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে আজ মঙ্গলবার স্বর্ণনারী এসোসিয়েশনের আয়োজনে ২৫০ রিকসা চালকদের মাঝে শ্লোগান সম্বিলিত গেঞ্জি, বিস্কুট, স্টিকার বিতরণী উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর স্বর্ণনারী এসোসিয়েশন সভাপতি মঞ্জুশ্রী সাহা, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রংপুর মেট্টো পুলিশ কমিশনার নুরে আলম মিনা, বিপিএম (বার), পিপিএম।
সুধী সমাজের বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, কমিউনিটি পুলিশিং ফোরামের প্রাক্তন সভাপতি ও হিন্দু, বৈদ্য ঐক্য পরিষদের সভাপতি সুশান্ত ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক আফতাব হোসেন, সুধী সমাজের খন্দকার ফকরুল আনাম বেঞ্জু, মেট্টোপলিটন কমিউনিটি পুলিশিং ফোরামের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম টিটো, বেগম রোকেয়া ফোরামের সভাপতি মনোয়ারা বেগম, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক রুম্মানা জামান, সমাজসেবী চায়না চৌধুরী, ব্রাক প্রতিনিধি মাধুরী সুত্রধর সহ অনেকেই এ সময় উপস্থিত ছিলেন। বক্তাগণ বলেন নারী বান্ধব পরিবেশ তৈরির এই গণ উদ্বুদ্ধকরণ অনুষ্ঠানটি ইতিবাচক পরিবর্তনে বিশেষ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button