slider

রংপুরে স্কুলছাত্রীর গলাকাটা লাশ উদ্ধার, আটক ১

রংপুর ব্যুরোঃ রংপুরের কাউনিয়ায় সানজিদা খানম ইভা (১৬) নামে এক তরুণীর গলা কাটা লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এ ঘটনায় পীরগাছা উপজেলার তালুক উপাসু গ্রামের নুর হোসেনের ছেলে সায়েম (১৮) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ১০টার দিকে উপজেলার কুটির পাড় বাজার হতে মধুপুর যাওয়ার সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত ইভা কাউনিয়ার বাড়ী কুর্শা ইউনিয়নের গোড়াই এলাকার ইব্রাহিম খান এর মেয়ে। সে বড়দরগা স্কুলের দশম শ্রেণির ছাত্রী।
এঘটনায় কাউনিয়া থানায় নিহত ইভার বাবা ইব্রাহিম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং ৯। নিহত ইভার বাবা বলেন, আমার মেয়েকে যারা গলা কেটে হত্যা করেছে তাদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শান্তি দেওয়া হোক। কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসীর বিল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, কাউনিয়া উপজেলার কুটির পাড় বাজার হতে মধুপুর যাওয়ার সড়কের পাশে গলা কাটা অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ পড়ে ছিল। স্থানীয় পথচারীরা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে কাউনিয়া উপজেলা হাসপাতালে পাঠায়। ছুরি দিয়ে গলা কেটে মেয়েটিকে হত্যা করে রাস্তায় ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের। নিহতের বাবার এজাহারের প্রেক্ষিতে মামলা নেওয়া হয়েছে। ঘটনার কারণ জানতে ও দোষীদের খুঁজে বের করতে তদন্ত চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button