slider

রংপুরে সাবেক জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

রংপুর ব্যুরোঃ বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনাকে প্রকাশ্য জনসভায় হত্যার হুমদাতা রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদ এর শাস্তির দাবিতে রংপুরে সাবেক জেলা যুবলীগ ও ছাত্রলীগের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার বেলা ১২ টায় নগরীর বেতপট্টি¯’ জেলা আওয়ামীলীগের দলিয় কার্যালয়ের সামন থেকে নগরীতে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল শেষে দলিয় কার্যালয়ে প্রতিবাদ সভায় রংপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি আতিকুজ্জামান বাবু’র সভাপতিত্বে ও জেলা যুবলীগের সদস্য শেখ মাহাবুব নাসির টুটুলের সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন রংপুর জেলা যুবলীগের সাবেব যুগ্ম আহবায়ক ওয়াশিম বারী শিমু, যুবলীগ নেতা রফিকুল ইসলাম, শ্যামল, মাসুদ রানা বিপ্লব, সাইদুল ইসলাম, সোহেল রানা ইমন সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button