রংপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস উদ্বোধন

আব্দুর রহমান রাসেল, রংপুর ব্যুরোঃ বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের আয়োজনে এবং রংপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ব্যাবস্থাপনায় রংপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ সাবিরুল ইসলাম বলেন, খেলাধুলা মানসিক উৎকর্ষ সাধনে কাজ করে। তিনি আরও বলেন, খেলাধুলা শারীরিক গঠনের সঙ্গে সঙ্গে সুস্থসবল শরীর গঠন এবং পড়ালেখায় মনোযোগী করে তোলে। এ জন্য নিয়ম করে খেলাধুলা করা দরকার।
তিনি বলেন, সন্তানরা যাতে নিয়মিত খেলাধুলা করতে পারে এ জন্য অভিভাবকদের খেয়াল রাখতে হবে। খেলাধুলা ও পড়ালেখার মাধ্যমে এই তরুণ প্রজন্মই আগামীতে একটি সুস্থ জাতি গঠনে সহায়ক ভুমিকা পালন করবে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শেখ রাসেল স্টেডিয়াম রংপুরে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর আন্তঃউপজেলা পর্বের শুভ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ্যা. আনোয়ারুল ইসলাম, বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মনিটরিং অফিসার আমজাদ হোসেন মনজু।
এ সময় উপস্থিত ছিলেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গেলাম রব্বানী, রংপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মনজুর আহমেদ আজাদ, রংপুর জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি এনামুল হক সোহেল, সত্যব্রত সরকার উৎপল, যুগ্ম সাধারণ সম্পাদক সামসুল আলম, কোষাধক্ষ খন্দকার আব্দুল মজিদ হিরু, নির্বাহী সদস্য আবু সালেক লিটন, এ্যাড. জাকিয়া সুলতানা চৈতি, নাজনীন রহমান, রুবায়েত হোসেন খান, রংপুর বিভাগীয় ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ওবায়দুর রহমান ময়না, রংপুর জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী সদস্য ও নব নির্বাচিত ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রফিকুল আলম, সহ অন্যান্য নেতৃবৃন্দ।
যুব গেমস খেলায় রংপুর সদর, গংগাচড়া, কাউনিয়া, মিঠাপুকার, পীরগঞ্জ, পীরগাছা উপজেলর অনুর্ধ্ব ১৭ তরুন/তরুনীর অংশ গ্রহন করেন।
আন্তঃ উপজেলা পর্যায়ে বাংলাদেশ যুব গেমসে রংপুর জেলার ৮ উপজেলা ও রংপুর সিটি কর্পোরেশন অংশ নিচ্ছে। উপজেলা পর্যায়ে খেলা ৫ জানুয়ারি থেকে ৭ জানুয়ারি পর্যন্ত এবং জেলা পর্যায়ে আগামী ১৬ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত চলবে।




