slider

রংপুরে শিশুকে ধর্ষণ মামলার আসামীকে পার্বত্য জেলা থেকে গ্রেফতার

রংপুর ব্যুরোঃ রংপুরে তিন বছরের শিশুকে ধর্ষণ মামলার আসামী ইমাম মাহফুজুর রহমানকে (৩০) পাবর্ত্য জেলা থেকে গ্রেফতার করেছে র‌্যাব। তাকে বুধবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
বুধবার বিকেলে র‌্যাব-১৩ এর সহকারী পরিচালক মাহমুদ বশির আহমেদ জানান, শিশু ধর্ষণে অভিযুক্ত ইমাম মাহফুজুর মামলার পর থেকে আত্মগোপনে চলে যায়। থানায় মামলার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে। এরই প্রেক্ষিতে গত ২৫ জুলাই বিকেলে রংপুর র‌্যাবের বিশেষ আভিযানিক দল চট্টগ্রাম র‌্যাবের সহযোগিতা খাগড়াছড়ি পার্বত্য জেলার মাটিরাঙ্গা তবলছড়ি বাজার ডাকবাংলো হাফিজিয়া মাদ্রাসা এলাকায় অভিযান পরিচালনা করে মাহফুজুরকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে শিশু ধর্ষণের কথা স্বীকার করেছে বলে র‌্যাবকে জানিয়েছে।
উল্লেখ্য, নগরীর মাহিগঞ্জ এলাকার বাসিন্দা ইমাম মাহফুজুর গত ৫ মে দুপুর ১টায় বাড়ির পাশে ওই শিশুকে খেলাধুলা করতে দেখে। ওই শিশুর বাড়ির লোকজন ধানের আটি আনতে ব্যস্ত থাকায় চকলেট খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ওই শিশুকে ধর্ষন করে মাহফুজুর। রাতে বিষয়টি জানতে পেরে ওই শিশুর বাবা বাদী হয়ে মাহিগঞ্জ থানায় মামলা দায়ের করে। এ ঘটনার পর থেকে আত্মগোপনে যায় মাহফুজুর।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button