slider

রংপুরে বীর নিবাস বাড়ি নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতীর অভিযোগ

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরো: রংপুরের কাউনিয়া উপজেলায় বীরমুক্তিযোদ্ধাদের জন্য প্রধানমন্ত্রীর উপহার বীর নিবাস বাড়ি নির্মানে ব্যাপক অনিয়ম ও দুর্নীতীর অভিযোগ। এলাকাবাসি ও স্বজনদের অভিযোগে নির্মান কাজ বন্ধ করে দেওয়া হয়। আজ বৃহস্পতিবার সকালে রংপুরের কাউনিয়া উপজেলার কুর্শা ইউনিয়নের নলঝুড়ি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, প্রায় ১৪ লাখ টাকা ব্যায়ে সরকারী অর্থায়নে বীরমুক্তিযোদ্ধা বিনোদ রায়কে বীর নিবাস বাড়ি নির্মান করে দেবার নামে নি¤œমানের ইট সহ নির্মান সামগ্রী ব্যবহার করে নির্মান কাজ চলা অবস্থাতেই ইট ধসে পড়তে শুরু করেছে। উপজেলা প্রশাসন ও পিআইওর দায়িত্বহীনতা আর তদারকির অভাবে নির্মানাধিন ভবনটি ব্যবহার অনুপোযোগী হয়ে পড়েছে। এলাকাবাসি ও বীরমুক্তিযোদ্ধা বিনোদ রায়ের প্রতিবাদের মুখে নির্মান কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে উপজেলা প্রশাসন।
মুজিব শতবর্ষ উপলক্ষে সারাদেশের অসচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের ঘর উপহার প্রদান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার নামকরণ করা হয় ‘বীর নিবাস’। রংপুরের কাউনিয়া উপজেলায় প্রথম ধাপে ১২বাড়ি নির্মান করার জন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেয়া হয়। প্রতিটি বাড়ি নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ৪৩ হাজার ৬১৮ টাকা।
গত ৩ ফেব্রুয়ারি ‘বীর নিবাস’ নির্মাণকাজের উদ্বোধন করেছে উপজেলা প্রশাসন। ঠিকাদারী প্রতিষ্ঠানের মাধ্যমে বাড়ি নির্মান কাজ শুরু হয়। কিন্তু বীরমুক্তিযোদ্ধা বিনোদ রায়ের বাড়ির নির্মান কাজ শুরুর পর থেকেই ঠিকাদারী প্রতিষ্ঠান নি¤œমানের ইট বালু সহ নির্মান সামগ্রী ব্যবহার করতে থাকে। ফলে নির্মান কাজ চলা অবস্থাতেই বাড়ির বিভিন্ন অংশ ধসে পড়ে। হাত দিলেই আপনা আপনি ইট খুলে পড়তে শুরু করে। এ ঘটনায় বীর মুক্তিযোদ্ধা বিনোদ রায় ও তার ছেলেসহ পিআ্ইও আহসান হাবিবের কাছে গেলে তিনি বিষয়টি আমলে না নিয়ে উল্টো তাদের সাথে তাচ্ছিলো মুলক আচরন করেন। অবশেষে বিষয়টি জানাজানি হলে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উর্ধতন কর্মকর্তা স্থানীয় ইউপি চেয়ারম্যোন ভবনের নির্মান কাজ পরিদর্শন করতে এসে কাজের মান দেখে তীব্র অসন্তোষ প্রকাশ করে নির্মান কাজ বন্ধ করে দেন। এ ঘটনায় এলাকাবাসি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা বিনোদ রায় জানান, এ ধরনের বাড়ির তার প্রয়োজন নেই বলে ক্ষোভ প্রকাশ করেন। বীর মুক্তিযোদ্ধা বিনোদ রায় ও এলাকাবাসি নি¤œমানের কাজে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। বাড়ি নির্মান কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ স্বীকার করে বলেন আমরা নির্মান কাজ পরিদর্শন করে ব্যাপক অনিয়ম লক্ষ্য করেছি। সে কারনে নির্মান কাজ বন্ধ রেখে নতুন করে নির্মান কাজ শুরু করতে ঠিকাদারকে বলা হয়েছে।
কুর্শা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ আব্দুল মজিদ বলেন, একজন বীর মুক্তিযোদ্ধার বাড়ি হবে বীরের মত কিন্তু ঠিকাদারের অবহেলার কারণে সেই বীরমুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরী করার নামে চরম অনিয়ম হচ্ছে। এ ব্যাপারে কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা তারিন প্রতিদিনের সংবাদকে বলেন, নির্মান কাজে কিছুটা ত্রটি হয়েছে সে কারনে নতুন করে নির্মান কাজ করার নির্দ্দেশনা দেয়া হয়েছে। বীরমুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস তৈরী করার নামে চরম অনিয়ম হবার ঘটনায় দায়িদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের দাবি এলাকাবাসি সহ বিশিষ্টজনদের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button