রংপুরে বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস পালন

রংপুর ব্যুরোঃ “আমরা সকল কাজই আন্তরিক ভাবে করি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে রংপুরে পালিত হলো বিশ্ব রেড ক্রিসেন্ট ও রেড ক্রস দিবস-২০২৩।
সোমবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের উদ্যোগে শোভাযাত্রা, কেককাটা, রক্তদান কর্মসূচি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ও রংপুর ৫ আসনের সংসদ সদস্য এইচ এন আশিকুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন, রংপুর জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন, আশরাফুল আলম আল আমিন সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি রংপুর ইউনিটের ভাইস-চেয়ারম্যান রেহানা আশিকুর রহমান ও সঞ্চালনায় ছিলেন সেক্রেটারি রওশানুল কাওসার সংগ্রাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, মানব সেবায় সব সময় রেড ক্রিসেন্টের সদস্যগণ নিরলস ভাবে কাজ করতে প্রস্তুত। যে কোনো দূর্যোগ মোকাবেলায় সাধারণ মানুষের পাশে থাকে রেড ক্রিসেন্ট সোসাইটি, তাই বর্তমানে শীর্শ স্থান দখল করে রয়েছে এই সেচ্ছাসেবী সংগঠন। কর্মসূচীতে সংগঠনের প্রায় পাঁচশতাধিক সদস্য অংশ নেন ।




