slider

রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

রংপুর ব্যুরোঃ রংপুরে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।
আজ মঙ্গলবার সকালে রংপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিশ্ব ভোক্তা অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর বিভাগের বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান।
সকালে জেলা প্রশাসকের কার্যালয় এর সামনে বিশ্ব ভোক্তা অধিকার দিবসের “ট্রাক শো” এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। অনুষ্ঠানে বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রতিনিধি, জনপ্রতিনিধি, ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ভোক্তাদের অধিকার সংরক্ষণে সংশ্লিষ্ট সকলকে ভূমিকা রাখার জন্য সভায় আহবান জানানো হয়।###-১৫-০৩-২০২২ খ্রিঃ আব্দুর রহমান রাসেল

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button