রাজনীতিশিরোনাম

রংপুরে বিদিশা ও ছেলে এরিক এরশাদ

রংপুর প্রতিনিধি : জাতীয় পার্টির প্রয়াত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরের বাসভবন পল্লী নিবাসে বিদিশা সিদ্দিক ও তার ছেলে এরিক এরশাদের হঠাৎ উপস্থিতিতে রংপুরে জাতীয় পার্টির জেলা, মহানগর থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের নেতাদের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে। তবে কেন, কি কারণে বিদিশা সিদ্দিকীর সাবেক ¯^ামীর পল্লী নিবাসে আগমন তা জানা যায়নি।
সোমবার সকালে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুর বিমানবন্দরে এসে পৌঁছায় বিদিশা ও এরিক এরশাদ সেখান থেকে সিলভার কালারের একটি কারে দুপুরে রংপুর নগরীর দর্শনাস্থ পল্লী নিবাসে প্রবেশ করেন তারা। বাড়িতে প্রবেশ করেই এরিক নিচ তলায় থাকা তাঁর বাবা এরশাদের ছবিতে চুমু দিয়েই কাঁদতে থাকনে ।
সাদা রঙের জামদানি শড়ি পরিহিত বিদিশা এরিককে সান্তনা দেন। পরে এরশাদের ছবির পাশে কিছুক্ষণ থেকে মা ও ছেলে মিলে এরশাদের নির্মিত ভবনের উপরে যান। বিদিশা ও এরিকের আগমন নিয়ে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টির কোন নেতাই কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে জাতীয় পার্টির নেতারা জানান- প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদেরl কবর জিয়ারত করার উদ্দেশ্যে এরিক এরশাদ রংপুরে তার মাকে সঙ্গে নিয়ে এসেছেন।
রংপুর সফরকালে বিদিশা সিদ্দিকির সাথে রয়েছেন এরশাদ কল্যাণ ট্রাস্টের পরচিালনা মন্ডলীর সদস্য এরিক এরশাদের লিগ্যাল অ্যাডভাইজার এডভোকেট কাজি রুবায়েত হাসান, বিএনএ-এর চেয়ারম্যান সেকেন্দার আলী মনি, ট্রাস্টের প্রেস সচিব ও বিদিশা এরশাদ এর একান্ত সহকারী সচিব সায়েম সাকলায়েন রাজিব, ডিএনএ এর মুখপাত্র মোস্তাফজিার রহমান প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button