slider
রংপুরে বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন
রংপুর ব্যুরোঃ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে “বাংলা নববর্ষ ১৪২৯” উদযাপন হয়েছে।
বাংলা নববর্ষ ১৪২৯ উদযাপন উপলক্ষে জেলা প্রশাসন রংপুরের উদ্যোগে “বর্ণাঢ্য র্যালি” টাউন হল চত্বর থেকে শুরু হয়ে জিলা স্কুল এসে শেষ হয়।
আজ বৃহস্পতিবার সকালে টাউন হল চত্বরে পহেলা বৈশাখের বর্ণাঢ্য র্যালির শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর বিভাগীয় কমিশনার মোঃ আবদুল ওয়াহাব ভূঞা।
এছাড়াও র্যালিতে অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জের ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য, জেলা প্রশাসক মো: আসিব আহসান, পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী, জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহম্মেদ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।



