slider
রংপুরে ফায়ার সার্ভিসের সচেতনতামূলক মহড়া
রংপুর ব্যুরো : মার্কেট ও বিপণিবিতান কেন্দ্রে ভূমিকম্প এবং আগুন নেভানোর বিষয়ে সচেতনতামূলক মহড়া করেছে রংপুর ফায়ার সার্ভিস। আজ শনিবার রংপুর মহানগরীর প্রেসক্লাব ভবনে এ কর্মসূচি পালন করা হয়েছে। এ সময় জনগণের মাঝে অগ্নি প্রতিরোধ নির্বাপণ, প্রাথমিক চিকিৎসা ও দগ্ধদের উদ্ধারসহ অগ্নি সংশিøষ্ট বিষয় এবং ভুমিকম্পে করনীয় বিভিন্ন সচেতনতামূলক কর্মসূচির প্রশিক্ষণ দেয়া হয়। মহড়ায় কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার বাদশা মাসউদ আলম।
এসময় রংপুর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।




