slider

রংপুরে নিজ মেয়েকে ধর্ষণ, বাবার যাবজ্জীবন কারাদন্ড

রংপুর ব্যুরোঃ রংপুরে নাবালিকা নিজ মেয়েকে ধর্ষণের মামলায় বাবা মমিনুর ইসলামকে (৪৫) যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদন্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ ।
আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২ এর বিচারক মোঃ রোকনুজ্জামান এ রায় দেন। মামলা সূত্রে জানা যায়, গঙ্গাচড়া উপজেলার মান্দ্রাইন বাঁধের পাড়ের বাসিন্দা মমিনুর স্ত্রীকে বাজারে নিজের চায়ের দোকানে পাঠিয়ে কিশোরী মেয়েকে একাধিকবার ধর্ষণ করে।
রাষ্ট্রপক্ষের আইনজীবি অ্যাড. জাহাঙ্গীর আলম তুহিন বলেন, আসামী মমিনুলকে তার নাবালিকা নিজ কন্যাকে ধর্ষণের অপরাধে যাবজ্জীবন কারাদন্ড ও এক লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল-২।
২০১৭ সালের ১২ মার্চ মেয়েকে ধর্ষণ করলে মেয়ে বাড়ি ছেড়ে ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। খবর পেয়ে ওই মেয়েকে রংপুর নগরীর বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করলে সে তার মাকে সব খুলে বলে।
এ ঘটনায় ১৩ মার্চ ওই মেয়ের মা বাদী হয়ে স্বামীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button