রংপুরে নবীনবরন ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: নর্থবেঙ্গল ইন্সটিটিউশন অব ডেভলিাপমেন্ট স্টাডিজ (ঘওউঝ) রংপুর এ ২০২০-২১ সেসনে কম্পিউটার বিজ্ঞান ও ব্যবসা প্রশাসন বিষয়ে সম্মান শ্রেনীতে ভর্ত্তিকৃত শিক্ষার্থীদের জন্য এক নবীনবরন ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
আজ শনিবার বিকালে রংপুর পর্যটন মোড়ে অবস্থিত প্রতিষ্ঠানের নিজস্ব কার্যালয়ে এ নবীন বরন অনুষ্ঠানে সবাইকে শিক্ষার প্রতি মনোনিবেশ করার জন্য গুরুত্ব প্রদান করা হয়। অনুষ্ঠানে নর্থবেঙ্গল ইন্সটিটিউশন অব ডেভলিাপমেন্ট স্টাডিজ এর অধ্যক্ষ বজলুর রশীদ সভাপতিত্বে কাউনিয়া বরুরাহাট বিজনেজ ম্যানেজমেন্ট কলেজ সহকারী অধ্যাপক মোঃ কামরুল হুদা,জাতি সংঘের স্থানীয় সরকারের জবাবদিহিতা নিশ্চিত করন প্রকল্প, মোঃ মতিউর রহমান,শিক্ষা পৃষ্ঠপোষক নাজমুন নাহার নাজু, দর্শনা নালন্দা স্কুল এন্ড কলেজ শিক্ষক ওবায়দুর রহমান উপস্থিত ছিলেন। আলোচনা শেষে মোনাজাতের মাধ্যমে দেশের সকল মানুষের মঙ্গল কামনা করা হয়।




