রংপুরে নতুন করে ৫৯ জনের করোনা শনাক্ত

রাহুল সরকার : রংপুরে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে রংপুর, গাইবান্ধা, লালমনিহাট, কুড়িগ্রাম ও পঞ্চগড় জেলার ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৫৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক, পুলিশ,
ব্যাংক কর্মকর্তা, রোগীসহ বিভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নূরুন্নবী লাইজু। তিনি বলেন, রংপুর জেলা পুলিশের এক সদস্য, রংপুর রিজার্ভ পুলিশের এক কনস্টেবল, রংপুরের বদরগঞ্জ উপজেলায় দু’ জন, গংগাচড়া উপজেলায় দু’ জন, পীরগঞ্জ উপজেলায় ছয় জন, রংপুর নগরীর শালবন এলাকায় এক জন, চরকবাড়ী এলাকায় দু’ জন, কেরানিপাড়ায় এক জন, আলমনগরে দু’ জন, সার্কিট হাউজ লেনে এক জন, সিও বাজার এলাকায় এক জন, দর্শনা এলাকায় এক জন, ধাপ ইঞ্জিনিয়ার পাড়ায় এক জন, কামারপাড়া এলাকায় এক জন, কেরানীরহাটে এক জন, ইসলামবাগে দু’জন, ধাপ চিকলি পাড়ায় এক জন, বৈরাগীপাড়ায় এক জন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন এক রোগী, নগরীর মুলাটোলে এক জন,-ধাপ এলাকায় এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
এছাড়াও লালমনিরহাট সদর উপজেলায় দু’ জন, কালীগঞ্জে দু’ জন, হাতিবান্ধায় দু’ জন, পাটগ্রামে এক জন, গাইবান্ধার সদর উপজেলায় চার জন, গোবিন্দগঞ্জ উপজেলায় চার জন, কুড়িগ্রাম জেলার সদর উপজেলায় ছয় জন, ভুরুঙ্গামারী উপজেলায় দু’ জন, উলিপুর উপজেলায় তিন জন, চীলমারী উপজেলায় এক জন ও পঞ্চগড় উপজেলা সদরে এক জন করোনায় আক্রান্ত হয়েছেন।
রংপুর সিভিল সার্জন হিরম্ব কুমার রায় জানিয়েছেন, রংপুর জেলায় করোনায় আক্রান্তের সংখ্যা এক হাজার ১৬৩ জন, সুস্থ হয়েছেন ৮১৭ জন ও মারা গেছেন ২০ জন।




