slider

রংপুরে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন

রংপুর ব্যুরোঃ রংপুর মহানগরীর ২১নং ওয়ার্ডে ৯ম বারের মত টিসিবির নিত্য প্রয়োজনীয়পণ্য ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।

আজ মঙ্গলবার আদর্শ উচচ বিদ্যালয় মাঠে টিসিবির নিত্য প্রয়োজনীয় পণ্য (চিনি, মশুর ডাল, সয়াবিন তেল) ভর্তুকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিতরণ কার্যক্রমে শুভ উদ্বোধন করেন রংপুর জেলা প্রশাসক ড. চিত্রলেখা নাজনীন।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর সিটি কর্পোরেশনের ২১ ওয়ার্ড কাউন্সিলর মাহবুবর রহমার মঞ্জু, সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা জয়শ্রী রানী রায়, প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উল হক ও জেলা ত্রাণ কর্মকর্তা মোঃ মোতাহার হোসেন প্রমূখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button