slider

রংপুরে জাতীয় সমাজসেবা দিবস পালিত

আব্দুর রহমান রাসেল,রংপুর ব্যুরোঃ  ”উন্নয়ন ও সমৃদ্ধির অগ্রযাত্রায়, দেশ গড়বো সমাজ সেবায়” এই স্লেগানকে সামনে রেখে রংপুর জেলা প্রশাসন ও রংপুর সমাজসেবা অধিদফতরে আয়োজনে রংপুরে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় রংপুর জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠানে রংপুর জেলা প্রশাসক ড. চিএলেখা নাজনীনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ ইব্রাহীম খান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক আব্দুল মোতালেব সরকার, রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার আবু মারুফ হোসেন, পুলিশ সুপার মধুসুধন, সিভিল সার্জন ডাঃ শামীম আহমেদ, রংপুর সিটি কর্পোরেশনের সচিব উম্মে ফাতেমা, রংপুর জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক মোঃ আব্দুল মতিন। আলোচনা শেষে সমাজসেবায় অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগড়িতে পুরস্কার বিতরণ করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button