slider

রংপুরে জাতীয় শ্রমিক লীগের নির্বাচনী সমাবেশ অনুষ্ঠিত

রংপুর ব্যুরো: আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে শ্রমিক নেতা এম.এ মজিদকে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশার দাবিতে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগ মেট্রোপলিটন তাজহাট থানা কমিটির আয়োজনে নির্বাচনী সমাবেশে অনুষ্ঠিত হয়।
আজ বৃহস্পতিবার বেলা ১২টায় নগরীর মর্ডান মোড়ে আয়োজিত নির্বাচনী সমাবেশে রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক এম. এ মজিদ। তিনি বলেন, সবাই বড় বড় কথা বলে, কিন্তু রংপুর নগরীতে এখনও অনেক গরিব দুঃখী শ্রমিক ও সাধারন মানুষ খুব কষ্টে না খেয়ে জীবনযাপন করছে। তাদের পাশে দাড়াবার কেউ নেই। তাদের কখা চিন্তা করে বাংলাদেশ আওয়ামীলীগর সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আসন্ন রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে মেয়র পদে আওয়মীলীগের মনোনয়ন প্রত্যাশা করছি। এ সময় আরও বক্তব্য রাখেন রংপুর মহানগর জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি জাকির হোসেন চৌধুরী কাঞ্চন, ৩২ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুব মোরসেদ শামীম, পীরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোনায়েম সরাকর মানু, পীরগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি এ জেড এম সেকেন্দার আলী মন্ডল, রংপুর জেলা কার ,মাইক্রোবাস, জিব উপ কমিটির সভাপতি রাজা মিয়া, সম্পাদক শাহ আলম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button