শিরোনাম

রংপুরে চিকিৎসকের বিরুদ্ধে অপারেশনের টাকা আত্মসাতের অভিযোগ

রাহুল সরকার : রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সাবেক ও বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক ডা. মারুফুল ইসলামের বিরুদ্ধে অপারেশনের ৫০ হাজার টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। তিনি রংপুর মেডিকেলের বার্ণ ইউনিটের বিভাগীয় প্রধান পরিচয় ব্যবহার করে খুলনা থেকে রংপুরে এসে অপারেশন করলেও টাকার অভাবে থমকে আছে অগ্নিদগ্ধ শিশু মোরসালিনের অপারেশন।
পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, গত বছরের ২৬ ডিসেম্বর রংপুর নগরীর একটি বাড়িতে শিশু মোরসালিন অগ্নিদগ্ধ হয়। এরপর তাকে রংপুর মেডিকেলের বার্ণ ইউনিটে ভর্তি করা হলে সেখানকার চিকিৎসকরা তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে রেফার করেন। সেখানে
দীর্ঘদিন চিকিৎসার পর তার শরীরের পোড়া ¶ত ভাল হলেও থুতনির চামড়ার সাথে বুকের চামড়া লেগে থাকায় মোরসালিনের চলাফেরায় কষ্ট হচ্ছিলো। তাকে স্বাভাবিক জীবনে ফেরাতে বাবা-মা অপারেশনের জন্য ডা. মারুফুল ইসলামের দ্বারস্থ হন। মোরসালিনের মার অভিযোগ- অপারেশনের
জন্য প্রথমে এক লাখ টাকা দাবী করলেও পরে আশি হাজার টাকায় অপারেশন করতে রাজি হন ডা. মারুফুল। শিশুটির দিনমজুর বাবা মানুষের কাছে সাহায্য নিয়ে কোনরকমে পঞ্চাশ হাজার টাকা জোগাড় করে তা’ তুলে দেন ডা. মারুফুলের হাতে। এরপর অপারেশনের জন্য মোরসালিনকে রংপুর নগরীর ‘ফাস্ট কিওর স্পেশালাইজড হসপিটাল’ নামে একটি ক্লিনিকে ভর্তি করানো হয়। সেখানে ভর্তি শেষে করোনা ভাইরাস পরীক্ষার পর অপারেশনের কথা জানান ডা. মারুফুল। রংপুর মেডিকেলে নমুনা পরীক্ষা করাতে গেলে সেখানকার চিকিৎসক ও কর্মচারীরা মা-বাবাকে জানিয়ে দেন অপারেশনের জন্য ছেলেকে যেন সেখানে ভর্তি করানো হয়। ফলে বাধ্য হয়ে তারা রংপুর মেডিকেলের বার্ণ ইউনিটে যোগাযোগ করেন। সেখানকার চিকিৎসকরা বলেন, ওই শিশুর অপারেশনের জন্য ওষুধ ছাড়া আর কোন টাকা খরচ হবে না। পরে তারা মোরসালিনকে মেডিকেলের বার্ন ইউনিটে ভর্তি করান। এরপর ওই শিশুর পরিবারের সদস্যরা ডা. মারুফুলের কাছে টাকা ফেরত চান। কিন্তু ওই চিকিৎসকের সাফ জবাব- ‘বাকী ৩০হাজার টাকা দিয়ে ছেলের অপারেশন করাও নইলে এক টাকাও ফেরত দেযা হবেনা।’
এব্যাপারে ডা. মারুফুল ইসলামের সাথে যোগাযোগ করা হলে তিনি টাকা নেয়ার বিষয়টি স্বীকার করে বলেন, যারা টাকা দিয়েছে তাদের পাঠান। রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে খুলনায় বদলীর পরও কেন ব্যবস্থাপত্রে রংপুর মেডিকেল কলেজের বার্ণ ইউনিটের প্রধান হিসেবে পরিচয় দিচ্ছেন এমন প্রশ্নের জবাব না দিয়ে তিনি ফোন কল বিচ্ছিন্ন করেন।
এদিকে গত শনিবার ডা. মারুফুল ইসলাম রংপুরের ওই ক্লিনিকে অপারেশন করেছেন বলে জানিয়েছেন ক্লিনিক ম্যানেজার ম্যানেজার ডাবলু মিয়া।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button