Uncategorized
রংপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে তিনজন চিহ্নিত চোর গ্রেফতার

রংপুর প্রতিনিধি : রংপুরে গোয়েন্দা পুলিশের অভিযানে তিনজন চিহ্নিত চোর গ্রেফতার হয়েছে। এরা হলেন- নগরীর বাবুখাঁ এলাকার সোহেল মিয়া পুতু ,শান্তিবাগ এলাকার আরিফ ও খামার এলাকার শহিদুল ইসলাম বাবু। এসময় তাদের কাজ থেকে চুরি যাওয়া বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জনাব উত্তম প্রসাদ পাঠক জানান, করোনাকালে নগরীর বিভিন্ন এলাকায় অবস্থিত বেসরকারী ছাত্রাবাস, ছাত্রীনিবাস, ফ্ল্যাট ও বাড়িসহ বিভিন্ন প্রতিষ্ঠানে হঠাৎ করে চুরি বেড়ে যাওয়ায় অভিযান শুরু করে গোয়েন্দা বিভাগ। এসময় তাদের কাজ থেকে দুইটি সিলিং ফ্যান, একটি ওয়াটার পাম্প, আইপি ক্যামেরা, তিনটি স্টিল সীট দরজা উদ্ধার করা হয়। এব্যাপারে কোিতয়ারী থানায় একটি মামলা হয়েছে।




