slider

রংপুরে কমিউনিটি চক্ষু হাসপাতালের উদ্যোগে এনজিও সমন্বয় সভা

রংপুর ব্যুরোঃ  কমিউনিটি চক্ষু হাসপাতাল, মর্ডাণ মোড় এর উদ্দ্যেগে সাইটসেভার্স এর অর্থায়নে এবং সহায়তায় ডিসট্রিক্ট ইনকু¬িসভ আই কেয়ার প্রোগ্রাম প্রকল্পের অধীনে আজ শনিবার রংপুরে কর্মরত এনজিও সংগঠনের প্রতিনিধিদের অংশগ্রহণে চক্ষুসেবা বিষয়ে এনজিও সমন্বয় মিটিং বেগম রোকেয়া মেমোরিয়াল ফাউন্ডেশন হলরুমে অনুষ্ঠিত হয়।
এনজিও সমন্বয় মিটিং এ সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার সম্পাদক রুম্মানা জামান। স্বাগত বক্তব্য রাখেন কমিউনিটি চক্ষু হাসপাতাল কমিউনিটি চক্ষু হাসপাতালের সহকারী নির্বাহী পরিচালক মো:ফয়জুর রহমান, অনুষ্ঠানটি উপস্থাপনা করেন কমিউনিটি চক্ষু হাসপাতালের ইনক্লুশন অফিসার শেখ আব্দুল করিম। উপস্থিত ছিলেন সাইটসেভার্স এর জেলা সমন্বয়কারী কর্মকর্তা মো:মাসুদ রানা, কমিউনিটি চক্ষু হাসপাতালের সিনিয়র ম্যানেজার জাফর আহমেদ। রংপুর জেলার ৩০টি এনজিও এর প্রতিনিধিবৃন্দ। সভায় এই প্রকল্পের সাফল্য ও পরিকল্পনা আলোচনা করা হয়। আগামী ২০২৩ সালের ৬মাসের রংপুর জেলায় বিভিন্ন প্রতিন্ধী নারী, দলিত, আদিবাসীসহ বিভিন্ন জনগোষ্ঠীর চক্ষু সেবায় চক্ষু ক্যাম্প করার পরিকল্পনা গ্রহন করা, যেখানে উপস্থিত এনজিও সমূহ সহযোগিতা করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button