রংপুরে এয়ার এম্বুলেন্স অবতরণ করে ইট ভাটায়

রংপুর ব্যুরোঃ রংপুরের পীরগাছায় বৈরী আবহাওয়ার কারণে এয়ার এম্বুলেন্সটি জরুরী ভাবে অবতরণ করেছে ইট ভাটায়।
আজ বৃহস্পতিবার সন্ধায় পীরগাছা উপজেলার কদমতলি এলাকায় এয়ার এম্বুলেন্সটি মুমূর্ষু রোগী নিয়ে বৈরী আবহাওয়ার ফলে অবতরণ করে ইট ভাটায়।
স্থানীয়রা জানান, ঢাকা থেকে ইবনে সিনা হসপিটালের এয়ার এম্বুলেন্সটি রংপুরে আসে মুমূর্ষু রোগী নেওয়ার জন্য। পরে মুমূর্ষু রোগী নিয়ে রংপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন এয়ার এম্বুলেন্সটি। রওয়ানা দেওয়ার অল্প কয়েক মিনিটের ক্ষণের মধ্যে বৈরী আবহাওয়ার কবলে পড়ে এম্বুলেন্সটি।
এঘটনার খবর পেয়ে এয়ার এম্বুলেন্সটি বৃষ্টিতে ভিজে এক নজর দেখতে হাজারো জনতার উপচ্ছে পড়া ভিড় জমে।
পীরগাছা থানা পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর থেকে রোগী নিয়ে বিকাল সাড়ে পাঁচ টার দিকে রওনা দেন তারা। এর পরে দক্ষিণ থেকে পূবালী বাতাস ও ভারী বৃষ্টির কারণে এয়ার এম্বুলেন্সটি ইট ভাটায় অবতরণ করে। তবে কারো কোন ক্ষতি হয়নি। আকাশ একটু ভালো হলে পূনরায় ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।




