slider

রংপুরে এক ব্যবসায়ীকে মারপিট মামলায় আওয়ামীলীগ নেতা কারাগারে

রংপুর ব্যুরো: রংপুরের পীরগাছায় হারুন অর রশিদ রাসেল নামে এক ব্যবসায়ীকে মারপিট ও কুপিয়ে জখম করার অভিযোগে আওয়ামীলীগ নেতা শাহিন সরদারকে কারাগারে পাঠানোর আদের্শ দিয়েছে আদালত। রোববার রংপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত আলী এ আদের্শ দেন। আওয়ামীলীগ নেতা শাহিন সরদার পীরগাছা উপজেলার তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক।
মামলা সুত্রে জানা গেছে, চলতি বছরের ১৯ এপ্রিল বিকেলে তিস্তার তীরে বেক্সিমকো পাওয়ার প্লান্টের ঠিকাদারী কাজ শেষে বাড়ি ফেরার পথে ব্যবাসয়ী হারুন অর রশিদ রাসেল স্থানীয় কামারের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌছিলে তাম্বুলপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহিন সরদার ও তার সঙ্গী ১০/১২ জন ব্যক্তি তার পথরোধ করে লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে মারপিট ও কুপিয়ে জখম করে। এসময় রাসেল মাটিতে লুটিয়ে পড়লে তার নিকট থাকা প্রায় ৩০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান হামলাকারীরা।
এ ঘটনায় পীরগাছা থানা পুলিশ মামলা না নেওয়ায় ৪ জনকে আসামী করে আদালতে মামলা দায়ের করেন ব্যবসায়ী হারুন অর রশিদ রাসেল। আদালত মামলাটি তদন্তের জন্য পিবিআইকে দায়িত্ব দিলে পিবিআই দীর্ঘ তদন্ত শেষে গত এপ্রিল মাসে আওয়ামীলীগ নেতা শাহিন সরদারের নামে চার্জশীট দাখিল করেন। এরপর থেকে শাহিন সরদার পলাতক ছিলেন। গতকাল রোববার মামলার ধার্য তারিখে আদালতে হাজির হলে চিফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত আলী তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।
বাদি পক্ষের আইনজীবি হারুনুর রশিদ বলেন, আওয়ামীলীগ নেতা শাহিন সরদার দীর্ঘদিন থেকে পলাতক ছিলেন। রোববার আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নিদের্শ দেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button