রংপুরে ইটের বিকল্প ব্লক ব্যবহারে উদ্ধুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত
রংপুর ব্যুরো : রংপুরে উন্নত প্রযুক্তির ইট ভাটা স্থাপন ও ইটের বিকল্প ব্লক ব্যবহারের উদ্যোক্তাদের উদ্ধুদ্ধকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পরিবেশ অধিদফতর ও জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় পরিবেশ অধিদফতরের রংপুর বিভাগীয় পরিচালক মোঃ সৈয়দ ফরহাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা প্রশাসক আসিব আহসান। এসময় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আসিব আহসান বলেন, মাটির উপরি ভাগের উর্বর জমির ক্ষয়,উৎপাদন হ্রাস, তাপমাত্রা বৃদ্ধি,কয়লার ব্যবহারে পরিবেশ ও বায়ু দূষণ সহনীয় উন্নয়ন কাজে ব্যবহারের জন্য পরিবেশ বান্ধব ইটভাটা স্থাপনের উপর গুরুত্ব দিতে হবে। এছাড়া উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে মাটি ও কয়লা পুড়িয়ে ইটের বিকল্প হিসেবে ব্লক ইট নির্মানের উদ্যোক্তাদের এগিয়ে আসার আহবান জানানো হয়।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফিরুজুল ইসলাম ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিভাগের শিক্ষক আতিউর রহমান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর রংপুর বিভাগের সকল কর্মকর্তাসহ সকল উদ্যোক্তা বৃন্দ।




