রংপুরে আরো ৬১ জনের শরীরে করোনা শনাক্ত

রংপুর প্রতিনিধি : রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮৮ জনের নমুনা পরীক্ষা করে ৬১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে রংপুর সিটি করপোরেশন ও জেলায় ২৯ জন, কুড়িগ্রামে ৯ জন, লালমনিহাট জেলায় ১৩ জন ও গাইবান্ধা জেলায় ১০ জন করোনায় আক্রান্ত রোগী রয়েছেন। আক্রান্তদের মধ্যে পুলিশ, সরকারী চাকরীজীবীসহ বভিন্ন বয়সের নারী, পুরুষ, শিশু ও বৃদ্ধ রয়েছেন।
শনিবার বিকেলে রংপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ ডাঃ একেএম নুরুন্নবী লাইজু জানান, করোনায় আক্রান্তদের মধ্যে রংপুর সিটি করপোরেশন ও জেলায় ২৯ জনের মধ্যে নগরীর কামারপাড়ায় এক জন, সিওবাজারে এক জন, ধাপ পূর্বগেট এলাকায় এক জন, হনুমানতলা এলাকায় তিন জন, রংপুর মেট্রোপলিটন পুলিশের দুই কনস্টেবল, রংপুর পানি উন্নয়ন বোর্ডের এক কর্মকর্তা, অগ্রণী ব্যংকের এক কর্মচারী, সাতগাড়া এলাকার এক জন, কোরানচল এলাকার এক জন, বেসরকারী প্রাইম মেডিকেল কলেজের এক চিকিৎসক, মিঠাপুকুর উপজেলায় এক জন, পীরগঞ্জ উপজেলায় আট জন, তারগঞ্জ থানা পুলিশের এক কর্মকর্তা, গংগাচড়া উপজেলায় চার জন, কাউনিয়া উপজেলায় দুই জন করোনায় আক্রান্ত হযেছে।
অপরদিকে কুড়িগ্রাম উপজেলার সদরে পাঁচ জন, উলিপুরে দু'জন, চীলমারীতে এক জন, নাগেশ্বরীতে এক জন, লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন আট রোগী, আদিতমারী উপজেলায় এক জন, হাতিবান্ধা উপজেলায় চার জন, গাইবান্ধা সদর উপজেলায় ছয জন,সুন্দরগঞ্জে দুই জন, ফুলছড়িতে এক জন ও সাঘাটায় এক জন করোনায় আক্রান্ত হয়েছে।




