slider

রংপুরে অগ্রগতি ও অর্জন অবহতিকরণ কর্মশালা অনুষ্ঠিত

রংপুর ব্যুরোঃ রংপুর জেলা প্রশাসনের আয়োজনে ও পায়াকট বাংলাদেশ এর সহযোগিতায় অগ্রগতি ও অর্জন অবহতিকরণ জেলা পর্যায়ে কর্মশালা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার সকালে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে কর্মশালা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন স্থানীয় সরকার রংপুর এর উপ-পরিচালক (ডিডিএলজি) মোছাঃ জিলুফা সুলতানা। তিনি বলেন, লোকাল গভন্যন্সি সার্পোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) সম্পার্কে সচেতনতা বৃদ্ধি, গনমাধ্যম কর্মীদের উৎসাহী ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রমে সচ্ছতা, জবাবদিহিতা ও বরাদ্দের সুষম বন্টন নিশ্চিৎকরণে ভবিৎষ্যৎ করনীয় নির্ধারণ এবং লোকাল গভন্যন্সি সার্পোর্ট প্রজেক্ট-৩ এর (এলজিএসপি-৩) এর অর্জন সমুহ টেকশই ও প্রাতিষ্ঠানিকী করণে ভবিষ্যৎ করণীয় বিষয়ের উপর গুরুত দিতে হবে। এ সময় উপস্থিত ছিলেন রংপুর প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব রহমান হাবু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ্জাত হোসেন বাপ্পী, আওয়ামী নেতা নবিউল্লাহ পান্না, সহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button