slider

রংপুরের ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর

রংপুর ব্যুরোঃ রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিনী ইউনিয়নের চেয়ারম্যান সোহেল রানার ভিজিডি কার্ড’র চাল আত্মসাতের খবর গনমাধ্যমে প্রকাশ করায় তার শশুর কর্তৃক ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় রংপুরের ৩ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছে সাইবার ট্রাইব্যুনাল আদালত। আজ মঙ্গলবার শুনানি শেষে সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিজ্ঞ বিচারক এ জামিন মঞ্জুর করেন।
এর আগে চেয়ারম্যানের শ্বশুর বীর মুক্তিযোদ্ধা মোঃ মোস্তাফিজার রহমান দৈনিক মানবকন্ঠ পত্রিকার সাংবাদিক মহিউদ্দিন মখদুমী ও দেশ রুপান্তর পত্রিকার সাংবাদিক মামুন রশীদ এবং রংপুরের কন্ঠের সাংবাদিক শরিফুল ইসলামের নামে আইসিটি আইনে রংপুর সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button