slider

রংপুরের সমাবেশে যোগ দেয়ার পর দিনাজপুরের বিএনপি নেতার মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি : রংপুর বিভাগীয় মহাসমাবেশে যোগ দেয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মোস্তাফিজুর রহমান (৪৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু হয়েছে। শনিবার সমাবেশস্থলেই তিনি হৃদরোগে আক্রান্ত হন। গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মোস্তাফিজুর রহমান দিনাজপুরের কাহারোল উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শাহিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, মোস্তাফিজুর রহমান সমাবেশে যোগ দেয়ার পর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। এরপর তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসক।
এর আগে সকালে মোস্তাফিজুর রহমান নেতাকর্মীদের সাথে কাহারোল থেকে রংপুরে বিএনপির বিভাগীয় সমাবেশে যোগদান করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, দিনাজপুর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল, সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, বোচাগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও দিনাজপুর-২ আসনের মনোনয়নপ্রত্যাশী সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনাসহ শোকার্ত পরিবারবর্গের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button