অপরাধশিরোনাম

যৌন সহিংসতায় নিকৃষ্ট মেগাসিটি ভারতের দিল্লি

যৌন সহিংসতার দিক থেকে বিশ্বের নিকৃষ্টতম মেগাসিটি ভারতের দিল্লি। সম্প্রতি থমসন রয়টার্স ফাউন্ডেশন পরিচালিত এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
জাতিসংঘ ঘোষিত বিশ্বের ১৯টি মেগাসিটিতে চলতি বছরের জুন-জুলাই মাসে জরিপ চালানো হয়েছে। দিল্লিতে ‘নির্ভয়া ধর্ষণকাণ্ডের’ পাঁচ বছর পূর্তির কয়েক মাস আগে জরিপের ফলাফল প্রকাশ হলো। বিশ্বের মেগাসিটিগুলোতে নারীদের যৌন সহিংসতার শিকার হওয়ার ওপর এটিই প্রথম জরিপ।
দিল্লির জনসংখ্যা প্রায় ২ কোটি ৬৫ লাখ। বিশ্বের দ্বিতীয় জনবহুল মেগাসিটি। ধর্ষণের তালিকায় সবার শীর্ষে রয়েছে দিল্লির নাম। তবে ধর্ষণে সবার ওপরে থাকলেও নারীদের জন্য ‘সবচেয়ে বেশি বিপজ্জনক’শহরের তালিকায় দিল্লির নাম রয়েছে চারে। এ তালিকায় মিশরের কায়রো শীর্ষে এবং পাকিস্তানের করাচি রয়েছে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
দিল্লি শহরে যৌনঘটিত হামলার শিকার, ধর্ষণ ও যৌন হয়রানির আতঙ্কে থাকে নারীরা। ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে গণধর্ষণের শিকার নির্ভয়া শেষ পর্যন্ত মারা যায়। এ ঘটনা ভারতকে নাড়িয়ে দিয়েছিল, বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছিল। টাইমস অব ইন্ডিয়া অনলাইন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button