আইন আদালতশিরোনাম

যে কাউকে জিজ্ঞাসাবাদ করতে পারবে দুদক: হাইকোর্ট

দুর্নীতি দমন কমিশন (দুদক) কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে তার সূত্র ধরে বক্তব্য শোনার জন্য কমিশন আইনের মধ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিতে পারে। আদালত তার পর্যবেক্ষণে আরো বলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসি রুপাকে তলবে তার মৌলিক অধিকার ক্ষুন্ন হয়নি বরং এটি তার বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যার জন্যই ডাকা হয়েছে। বৃহস্পতিবার বিচারপতি মো. মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি একেএম জহিরুল হকের হাইকোর্ট বেঞ্চ পূণার্ঙ্গ রায়ের পর্যবেক্ষণে এমন কথা বলেছেন হাইকোর্ট।
পর্যবেক্ষণে বলা হয়, অজ্ঞাত কোন ব্যক্তিও যদি কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ দেয়, তাহলে সে বিষয়ে তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে সংশ্লিষ্ট ব্যক্তিকে তলব করতে পারবে দুদক। এতে ওই ব্যক্তির মানবাধিকার লঙ্ঘিত হবে না। কারো বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেলে তার সূত্র ধরে বক্তব্য শোনার জন্য দুর্নীতি দমন কমিশন আইনের মধ্য থেকে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দিতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য তলব করে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেওয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জান্নাতুল ফেরদৌসী রুপার রিট খারিজ করে দেওয়া আদেশের পূর্ণাঙ্গ অনুলিপিতে এমন পর্যবেক্ষণ দিয়েছেন হাইকোর্ট।
দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান জানান, পূর্ণাঙ্গ অনুলিপি পেয়েছি। রায়ে আদালত উল্লেখ করেছেন নোটিশটা একটা রিকোয়েস্ট।
এতে ডেপুটি অ্যাটর্নি জেনারেলের মৌলিক অধিকার খর্ব হয়নি। এ নোটিশ কমপ্লাই করা উচিত। আর এ নোটিশ কমপ্লাই করার জন্য ২৭শে জানুয়ারির মধ্যে হাজির হতে নির্দেশ দিয়েছেন। পর্যবেক্ষণে আদালত বলেছেন, দুর্নীতি বিষয়ে যে কোনো অভিযোগ পেলে অভিযোগের সূত্র ধরে সংশ্লিষ্ট ব্যক্তিকে নোটিশ দেয়ার আইনি এখতিয়ার রাখে দুদক। দুদক আইনের ২২ ধারায় বলা হয়েছে, দুর্নীতি বিষয়ক কোনো অভিযোগের অনুসন্ধান বা তদন্ত চলাকালে কমিশন যদি মনে করে যে, অভিযোগের সঙ্গে সংশ্লিষ্ট কোনো ব্যক্তির বক্তব্য শোনা প্রয়োজন, তাহলে কমিশন উক্ত ব্যক্তিকে শুনানির যুক্তিসঙ্গত সুযোগ দেবে।
ক্যাসিনো কা-ে গ্রেফতার আলোচিত ঠিকাদার জি কে শামীমের জামিন কেলেঙ্কারি ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা চেয়ে রাষ্ট্রের কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস রূপা কে তলব করে দুদক। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে তলবের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিটে করেন তিনি। গত ৩রা ডিসেম্বর, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দেয়া নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে রাষ্ট্র পক্ষের আইনজীবী ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) জান্নাতুল ফেরদৌসী রুপার করা রিট আবেদন খারিজ করে আদেশ দেন হাইকোর্ট। তবে আদালত তাকে দুদকে হাজির হওয়ার জন্য ২৭শে জানুয়ারি পর্যন্ত সময় দেন।
গত ২৮ অক্টোবর দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ইব্রাহিম স্বাক্ষরিত এক চিঠিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৪ নভেম্বর দুদকে হাজির হতে বলা হয়। চিঠিতে বলা হয়, জান্নাতুল ফেরদৌসী রুপার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও জাল জালিয়াতির মাধ্যমে ঘুষ নিয়ে জিকে শামীমসহ বিভিন্ন আসামির সঙ্গে আঁতাত করে জামিন করিয়ে বিপুল অর্থ হাতিয়ে নেওয়াসহ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এ অবস্থায় উল্লিখিত অভিযোগ বিষয়ে বক্তব্য দেওয়ার লক্ষ্যে ৪ নভেম্বর সকাল ১০টায় রেকর্ডপত্র/কাগজপত্রসহ দুদকে হাজির হওয়ার জন্য অনুরোধ করা হলো। এর বিরুদ্ধে রিট করেন ডিএজি রুপা। আবেদনে নোটিশের কার্যক্রম স্থগিত চেয়ে রুল জারির আর্জি জানানো হয়। আবেদনে স্বরাষ্ট্র সচিব, দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান, দুদকের মহাপরিচালক (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) এবং উপ-পরিচালককে (বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২) বিবাদী করা হয়। পরে অসুস্থতার কারণ দেখিয়ে আদালতৈর কাছে সময় প্রার্থনা করলে ৩ নভেম্বর শুনানি নিয়ে ৩ ডিসেম্বর পর্যন্ত রিটটি মুলতবি করেছিলেন হাইকোর্ট।
মানবজমিন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button