slider

যুবলীগ নেতাকে মারপিট, ২ ঘন্টা সিএনজি অটোরিকশা চলাচল বন্ধ

নাটোর প্রতিনিধ: নাটোরের নলডাঙ্গায় যুবলীগ নেতাকে মারপিটের ঘটনায় প্রায় ২ ঘন্টা বন্ধ ছিল নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে সিএনজি অটোরিকশা চলাচল। এলাকাবাসী জানায়, সকাল ১১টার দিকে নলডাঙ্গা উপজেলার কুচিয়ামাড়া ব্রীজ এলাকায় নাটোর-নওগাঁ আঞ্চলিক সড়কে স্থানীয় মাধনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ স¤পাদক সোহরাব সাদ্দামের মোটর সাইকেলের সাথে সিএনজি অটোরিকশার ধাক্কা লাগে। এ ঘটনায় তর্ক বিতর্কের এক পর্যায়ে সিএনজি চালক হাতুড়ি দিয়ে যুবলীগ নেতা সাদ্দামকে আঘাত করে। এসময় উভয় পক্ষের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। খবর পেয়ে যুবলীগ কর্মিরা গিয়ে ওই রুটে সিএনজি চলাচল বন্ধ করে দেয়। পরে জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির সাথে সমঝোতার পর দুপুর ১টায় শুরু হয় সিএনজি চলাচল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button