sliderস্থানিয়

যুবকদের উদ্যোগে খেজুর চারা রোপন

মুকতার হোসেন, মানিকগঞ্জ প্রতিনিধি:“লোক সংগীত আর হাজারী গুড়, মানিকগঞ্জের প্রাণের সুর” এই স্লোগানকে সামনে রেখে প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় ও প্রাণ প্রকৃতি সুরক্ষায় হেলাচিয়া কৃষক সংগঠন ও যুবদের উদ্যোগে বারসিক এর সহযোগিতায় হেলাচিয়া দক্ষিণ পাড়া নালী ঘিওর রাস্তার দুপাশে ৪০টি খেজুর গাছের চারা রোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনায় সভায় অংশগ্রহন করেন,হেলাচিয়া কৃষক সংগঠনের সভাপতি মোঃ আলমাছ হোসেন, সদস্য আবুল হোসেন, কৃষক বাদশা মিয়া, যুব শিক্ষার্থী সোহান মিয়া, আসিফ, আবির, সাংস্কৃতিক কর্মী দেওয়ান বাদল এবং বারসিক প্রোগ্রাম অফিসার সুবীর কুমার সরকার গবেষণা সহকারী শামায়েল হাসদা প্রমুখ।

আলোচক বৃন্দরা বলেন, গাছ আমাদের প্রাণ-প্রকৃতি সুরক্ষা করে পরিবেশের ভারসাম্য রক্ষায় ভুমিকা রাখে। তাছাড়া খেজুর চারা রোপনের মাধ্যমে মানিকগঞ্জ জেলার যেমন একদিকে ব্যান্ডিং রক্ষা পাবে অপর দিকে খেজুর রসের মাধ্যমে আমরা রস ও গুড় খেতে পারবো। তাছাড়াও পশু পাখির খাদ্য ও আবাসস্থল তৈরি হবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button