উপমহাদেশশিরোনাম

যুদ্ধবিরতিতে ২০০০ তালেবান যোদ্ধাকে মুক্তি দিচ্ছে আফগানিস্তান

ঈদের ছুটিতে আফগান সরকারের সঙ্গে তিনদিনের জন্য সাময়িক যুদ্ধ বিরতির ঘোষণা করেছে তালিবান। তাদের স্বাগত জানিয়ে তালেবান বন্দীদের মুক্তি দিচ্ছেন আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি।
আলজাজিরা জানায়, কয়েক সপ্তাহে সরকারি বাহিনীর ওপর একাধিক হামলার পর আকস্মিকভাবে সাময়িক যুদ্ধ বিরতি দেয় তালেবান। এরপর বন্দী তালেবান যোদ্ধাদের মুক্তিদানের প্রক্রিয়া শুরু হয়।
এই সাময়িক অস্ত্র বিরতি ভবিষ্যতে দীর্ঘমেয়াদি করতে তুলতে রবিবার এমন পদক্ষেপ নিয়েছে আফগান সরকার। মুক্তি পেতে যাচ্ছে বন্দী দুই হাজার তালেবান যোদ্ধা।
তিন দিনের যুদ্ধ বিরতির প্রস্তাব গ্রহণের পর আশরাফ ঘানি জানান, শান্তি আলোচনা চালিয়ে যেতে তারা প্রস্তুত আছেন।
ঘানি সরকারের মুখপাত্র সেদিক সেদিকি টুইটার বার্তায় জানান, বন্দী মুক্তির এই সিদ্ধান্ত একটি শুভ ইঙ্গিত। শান্তি প্রক্রিয়াকে সফল করে তুলতে এই পদক্ষেপ নেয়া হয়েছে।
ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত হওয়া মার্কিন-তালেবান চুক্তি অনুসারে আফগান সরকার ৫০০০ তালেবান বন্দিকে মুক্তি দেবে এবং বিদ্রোহীরা আফগান বাহিনীর এক হাজার সদস্যকে মুক্তি দেবে।
রবিবার যুদ্ধ বিরতি ঘোষণার আগে কাবুল সরকার ইতিমধ্যে প্রায় এক হাজার তালেবান বন্দিকে মুক্তি দিয়েছে এবং বিদ্রোহীরা আফগান বাহিনীর প্রায় ৩০০ সদস্যকে মুক্তি দিয়েছে।
সহিংসতা কমিয়ে আনার আশা জাগিয়ে তুলবে বলে মনে করা হচ্ছে। তবে ২০১৮ সালের ঈদের সময়ও এ ধরণের ঘোষণা এসেছিল এবং তখন আসলে সেটি আর দীর্ঘায়িত হয়নি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button