যুক্তরাষ্ট্র উ. কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে: উ. কোরিয়া

মার্কিন যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রী রি ইয়ং হো। নিউইয়র্কে দেয়া সাক্ষাতকারে বলেন, এর ফলে উ. কোরিয়ার আকাশসীমার বাইরে থাকা মার্কিন বোমারু বিমান গুলি করে ভূপাতিত করার অধিকার রাখে।
রি বলেন, বিশ্বের পরিষ্কারভাবে এটা মনে রাখা উচিত মার্কিন যুক্তরাষ্ট্র প্রথম যুদ্ধ ঘোষণা করেছে। সম্প্রতি এই দুই দেশের শীর্ষ নেতৃত্বের মধ্যে প্রচণ্ড কথার লড়াই চলছে। ডোনাল্ড ট্রাম্প ও কিম জং উন একে অপরকে পাগল বলে অভিহিত করেন। শনিবার রি ইয়ং হো জাতিসংঘে দেয়া ভাষণে বলেন, যুক্তরাষ্ট্রে ক্ষেপণাস্ত্র হামলা অনিবার্য। এর জবাবে টুইটারে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, কিম জং উন আর বেশি দিন টিকে থাকতে পারবে না।
এরই প্রেক্ষিতে নিউইয়র্কে দেয়া সাক্ষাতকারে রি ইয়ং হো বলেন, যেহেতু যুক্তরাষ্ট্র আমাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে সেজন্য আমাদের পূর্ণ অধিকার রয়েছে পাল্টা ব্যবস্থা নেয়ার, এমনকি উ. কোরিয়ার আকাশসীমার বাইরে মার্কিন কৌশলগত বিমান ভূপাতিত করারও। বিবিসি ও রয়টার্স।




