আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা: ইয়েমেন উপকূলে মার্কিন যুদ্ধজাহাজ

ইয়েমেনের উপকূলে যুদ্ধজাহাজ মোতায়েন করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ‘ইউএসএস কোল’ নামের ওই যুদ্ধজাহাজ মোতায়েন করার খবর নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের দুই শীর্ষস্থানীয় কর্মকর্তা।
ইয়েমেনের উপকূলে যুক্তরাষ্ট্র এমন সময় এই যুদ্ধজাহাজ মোতায়েন করল যখন দুই দেশের মধ্যে চড়ম উত্তেজনা বিরাজ করছে।
ইয়েমেনের বাবুল মান্দার প্রণালীর কাছে মোতায়েন করা হয়েছে যুক্তরাষ্ট্রের জাহাজ। বাবুল মান্দার প্রণালী যাতে ইয়েমেনের আনসারুল্লাহ যোদ্ধাদের হাতে না পড়ে, তা রুখতে এই যুদ্ধজাহাজ মোতায়েন করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটি। যুক্তরাষ্ট্রের ধারণা ইরানের সঙ্গে যোগাযোগ আছে আনসারুল্লাহর।
এদিকে, কয়েকদিন আগে ইরানের ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর বিষয় সহজভাবে নিতে পারেনি যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইটে বলেন, আগুন নিয়ে খেলছে ইরান। পরে ইরানের উপর নতুন করে নিষেধাজ্ঞাও আরোপ করে ট্রাম্প প্রশাসন। জবাবে যুক্তরাষ্ট্রের উপরও নিষেধাজ্ঞা আরোপের কথা জানিয়েছে ইরান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button