আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে মৃত্যু ২৩ হাজার ছাড়ালো, প্রাণহানি ৫০ রাজ্যেই

প্রাণঘাতী করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি খারাপ অবস্থা যুক্তরাষ্ট্রে। দেশটির এখন এমন কোনো অঙ্গরাজ্য নেই যেখানে করোনায় মৃত্যু হয়নি।
সোমবার ওয়াইয়োমিং রাজ্যে থেকেও একজনের মৃত্যুর খবর এসেছে। অর্থাৎ করোনার ছোবল থেকে এখন দেশটির কোনো একটি রাজ্যও মুক্ত নয়। ভাইরাসটি রুখতে দেশটির বিভিন্ন অঞ্চলে ‘ঘরে থাকার’ নির্দেশ জারি করা হয়েছে। এতে মার্কিন অর্থনীতি চাপে পড়ে গেছে।
এক টুইটবার্তায় গভর্নর মার্ক গর্ডন বলেন, জনসন কাউন্টিতে আগে থেকেই রোগে ভোগা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।-খবর রয়টার্সের। এই দুঃখজনক ঘটনা জনস্বাস্থ্য শৃঙ্খলায় গুরুত্বের বিষয়টিই আমাদের মনে করিয়ে দিচ্ছে। শৃঙ্খলা ও নির্দেশনা মেনে চলে রাজ্যে মারাত্মক অসুস্থতা ও মৃত্যু কমিয়ে আনতে পারবো।
এদিকে নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে মৃত্যুর সংখ্যা ২৩ হাজার ছড়িয়েছে। দেশটির কর্মকর্তারা বলেন, সবচেয়ে খারাপ সময় পার হয়ে যাচ্ছে। চলতি সপ্তাহে এই মহামারী সর্বোচ্চ সীমায় পৌঁছাতে পারে।
বিশ্বের তৃতীয় বৃহৎ জনসংখ্যার দেশ যুক্তরাষ্ট্রে যে কোনো দেশের তুলনায় কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেশি। এখন পর্যন্ত দেশটিতে পাঁচ লাখ ৭০ হাজার লোকের শরীরে করোনাভাইরাস পজেটিভ এসেছে। সারা বিশ্বে যে সংখ্যাটা ১৮ লাখের মতো।
এই ভাইরাসে ১০ হাজারের বেশি মানুষ মারা গেছেন নিউইয়র্কে। যুক্তরাষ্ট্রে সবচেয়ে জনসংখ্যাবহুল শহর নিউইয়র্কে ৮৪ লাখ মানুষের বাস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button