প্রবাসশিরোনাম

যুক্তরাষ্ট্রে ফেঁসে যাবেন গ্রিন কার্ড আবেদনকারীরা!

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের জন্য প্রত্যেক বছর বিভিন্ন দেশে থেকে আবেদন করে থাকেন অনেক গ্রিন কার্ড প্রত্যাশি ব্যক্তি-ই। কিন্তু গ্রিন কার্ড নিয়ে ট্রাম্প প্রশাসনের নতুন প্রস্তাবনায় অনেকটা অসুবিধায় পড়তে যাচ্ছেন দেশটির সরকারি সুবিধা গ্রহণ করা বিদেশিরা।
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য গ্রিন কার্ড পাওয়ার আবেদন প্রত্যাখান হতে পারে। এমনকি ট্রাম্পের নতুন ওই প্রস্তাবনায় যারা অভিবাসী খাদ্য, বাসস্থান বা স্বাস্থ্যসেবা নিচ্ছেন তারা বোঝা হিসেবে বিবেচিত হবেন।
দেশটিতে স্থায়ীভাবে যারা বসবাস করছেন, তাদের নানা ধরণের সুবিধা বন্ধ করতে আরো কঠোর হচ্ছেন ট্রাম্প প্রশাসন। এতে করে দেশটিতে বৈধভাবেও যেসব বিদেশি রয়েছেন কিংবা যাবেন তাদের জন্যও খাদ্য সহায়তা, গৃহায়ন কিংবা স্বাস্থ্যসেবা পাওয়াটা কঠিন হয়ে দাঁড়াবে।
প্রস্তবনায় যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের প্রস্তাবিত রেগুলেশন্সে অভিবাসন কর্মকর্তাদের ভিসা কিংবা বসবাসের অনুমতি প্রত্যাখ্যানের ক্ষমতা বাড়ানোর কথা বলা হয়েছে। তবে এখন যারা স্থায়ী বসবাসের আইনগত অনুমতি চাইবেন তাদের জন্য নতুন নীতিমালা প্রযোজ্য হবে। তবে যারা নাগরিকত্বের আবেদন করবেন তাদের জন্য প্রযোজ্য হবে না।
সেক্রেটারি অফ হোমল্যান্ড সিকিউরিটি কার্স্টজেন নিয়েলসেন বলেন, ‘অভিবাসীদের আত্মনির্ভরশীলতায় উদ্বুদ্ধ করা, যাতে করে তারা মার্কিন করদাতাদের জন্য বোঝা না হয়, সেজন্য প্রস্তাবিত আইন কংগ্রেসে উত্থাপন করা হবে।’
প্রতি বছর যুক্তরাষ্ট্রে থাকা প্রায় ৩ লাখ ৮২ হাজারের বেশি ব্যক্তি স্থায়ী বসবাসের অনুমতি পেয়ে থাকেন, আর নতুন এ নীতি তাদের ওপর প্রভাব ফেলবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button