আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গদের সমাবেশ থেকে ২৬১ জন গ্রেফতার

দুই কৃষ্ণাঙ্গকে হত্যার জের ধরে আবারো উত্তাল হচ্ছে যুক্তরাষ্ট্র। রবিবার রাত পর্যন্ত আড়াই শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ।
গত মঙ্গল ও বুধবার দুই কৃষ্ণাঙ্গকে গুলি করে হত্যা করে পুলিশ। এর প্রতিবাদে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে বিক্ষোভে নামে কৃষ্ণাঙ্গ এবং বর্ণবাদ বিরোধীরা। ওই দিন ডালাসে বিক্ষোভ মিছিল চলাকালে স্নাইপারের গুলিতে নিহত হয় পাঁচ পুলিশ। এরপরই পুলিশ বিক্ষোভকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়।
রবিবার রাত পর্যন্ত নিউইয়র্ক, শিকাগো, মিনেসোটা ও লুইজিয়ানার ব্যাটন রাগ থেকে কমপক্ষে ২৬১ জনকে গ্রেফতার করা হয়। এবারের গ্রীষ্মে বিক্ষোভ দমনে প্রথমবারের মতো আমেরিকার রাস্তায় সেনাবাহিনীতে ব্যবহৃত হয় এমন সাঁজোয়া যান, টিয়ার গ্যাস, স্মোক গ্রেনেড ব্যবহার করা হয়েছে।
এদিকে কৃষ্ণাঙ্গদের সংগঠন ব্লাক লাইভস ম্যাটারের নেতা ডিরে ম্যাকিসনকে ব্যাটন রাগ থেকে গ্রেফতার করা হয়েছে।
এছাড়া রবিবার রাতে ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় আরো ১২৪ জনকে।
জন গ্রেফতার
পুলিশ দাবি করেছে রাস্তায় অবরোধ সৃষ্টি করায় ম্যাকিসনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে লাইভ ভিডিওতে দেখা গেছে, গ্রেপ্তারর সময় ম্যাকিসন রাস্তার থেকে দূরে ছিলেন। রাতেই অবশ্য তাকে ছেড়ে দেয় পুলিশ। তবে তার বিরুদ্ধে মহাসড়কে প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগ আনা হয়েছে।
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, তাদের শান্তিপূর্ণ সমাবেশে বাঁধা দিয়েছে পুলিশ। স্যামুয়েল সিনিয়াঙ্গি নামে এক অধিকারকর্মী বলেন, ‘ আমেরিকাজুড়ে বিভিন্ন শহরে শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশে পুলিশ সহিংসতা ছড়াচ্ছে এবং অসাংবিধানিকভাবে গ্রেফতার অভিযান চালাচ্ছে।’
সূত্র : সিএনএন, এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button