আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বাধিক ৯১১ মৃত্যুর রেকর্ড

যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে মারা গেছে ৯১১ জন। যা দেশটিতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার পর একদিনে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা। এর আগে একদিনে রেকর্ড ৮৩০ জনের মৃত্যু হয়েছিল বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশটিতে। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৭৪৫ জন।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে সংবাদ সংস্থা সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
গত ২৪ ঘণ্টায় মৃত ৯১১ জনের মধ্যে এক নিউইয়র্ক শহরেই ২৪ ঘণ্টায় মারা গেছে প্রায় ৩০০ জন। শহরটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৫ হাজার ৭০৭ এ। আর একদিনেই আক্রান্ত হয়েছে ৩ হাজার ৯৩৬ জন। এই অঙ্গরাজ্যটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ৮৩ হাজার ৭১২ জন। আর মোট মৃতের সংখ্যা প্রায় দেড় হাজার।
বিশ্বে এখন যুক্তরাষ্ট্রেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি, ২ লাখ ১৪ হাজার ৪৬৫ জন।
অবশ্য করোনাভাইরাসের লাইভ আপডেট প্রদানকারী ওয়েবসাইট ওয়ার্ল্ডেোমিটার্সের প্রতিবেদন অনুযায়ী গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মৃতের সংখ্যা হাজারেরও বেশি (১০৪৬)। আর নিইইয়র্কে মৃতের সংখ্যা একদিনে ৫০৫ জন!
বিশ্বব্যাপী ২০৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে মহামারি করোনাভাইরাস। আক্রান্ত করেছে ৯ লাখ ৩৪ হাজার ২৪৫ জনকে। প্রাণ কেড়েছে ৪৬ হাজার ৯২৪ জনের।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button