জাতীয়শিরোনাম

যুক্তরাষ্ট্রের বাঙালিদের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন-ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দু’টি পৃথক ঘটনায় বাংলাদেশীদের হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রের কিছু শহরে বাঙালিদের নিরাপত্তা নিয়ে সরকার উদ্বিগ্ন। পররাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে।
মঙ্গলবার দুপুরে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের আশুলিয়ার নবীনগরে বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।
সড়ক মন্ত্রী আরো বলেন, ইতোমধ্যেই বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা ব্রম বার্নিকাট দুঃখ প্রকাশ করে এ ঘটনায় সুষ্ঠু তদন্তের কথা জানিয়েছেন। এরই মধ্যে মসজিদের ইমামসহ দু’জন হত্যার ঘটনায় একজন আটকও হয়েছে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে নিশ্চিত করা হয়েছে।
তিনি বলেন,বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া যে ইস্যুতে তার জন্মদিন পালন করেননি, সে ইস্যু ঠিক নয়। কারণ তিনি বন্যাদুর্গতদের কোন সাহায্য করতে তাদের পাশে দাঁড়াননি।
ওবায়দুল কাদের বলেন, আসছে ঈদুল আজহায় মানুষের বাড়ি যাতায়াত নির্বিঘ্ন করতে এরই মধ্যে কাজ শুরু করেছে সড়ক ও জনপথ বিভাগ।
বিআরটিএ’র ভ্রাম্যমাণ আদালত ড্র্রাইভিং লাইসেন্স এবং আইন না মেনে সড়ক-মহাসড়কে গাড়ী চালানোর দায়ে বেশ কয়েকজন চালক ও যাত্রীকে জরিমানা করে। এ অভিযান অব্যাহত থাকবেও বলেও জানানো হয়।
সড়ক ও সেতু বিভাগের উর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সূত্র : বাসস

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button