আন্তর্জাতিক সংবাদশিরোনাম
যুক্তরাষ্ট্রের বন্দুক হামলায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ৫

যুক্তরাষ্ট্রে মিসৌরি অঙ্গরাজ্যে বন্দুক হামলায় এক পুলিশ কর্মকর্তায় ৫ জন নিহত হয়েছে। এতে মারা গেছে হামলাকারীও।
আলজাজিরা জানায়, স্প্রিংফিল্ডের একটি পেট্রল স্টেশনে ঢুকে হামলা চালায় বন্দুকধারী। এতে এক পুলিশ কর্মকর্তাসহ তিন বেসামরিক নাগরিক নিহত হয়। আহত হয়েছেন আরেক পুলিশ কর্মকর্তাসহ দুজন।
সোমবার স্থানীয় পুলিশ প্রধান পল উইলিয়ামস জানান, রবিবার রাতে শহরের একাধিক জায়গায় বন্দুক হামলার ঘটনা ঘটে। পেট্রল স্টেশন ও দোকানে হামলা চালায় বন্দুকধারী।
তিনি জানান, বন্দুকধারীকে মৃত অবস্থায় পাওয়া গেছে। নিজের বন্দুকেই সে মারা গেছে ধারণা করা যাচ্ছে।




