আন্তর্জাতিক সংবাদশিরোনাম

যুক্তরাজ্যের লকডাউন তিন সপ্তাহ বাড়লো

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে আরো কমপক্ষে তিন সপ্তাহ লকডাউন জারি থাকবে বলে জানিয়ছে দেশটির সরকার। বৃহস্পতিবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের পক্ষ থেকে এমনটি জানান দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব।
সংবাদ সম্মেলনে ডমিন রাব বলেন, সরকার সিদ্ধান্ত নিয়েছে বর্তমান ব্যবস্থা কমপক্ষে আরো তিন সপ্তাহ চলতে হবে। অবস্থা খারাপ হবে যদি আমরা এটি দ্রুত তুলে নেই।
করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে গত ২৩ মার্চ থেকে তিন সপ্তাহের জন্য যুক্তরাজ্যে লকডাউন জারি করা হয়।
ওয়ার্ল্ড ও মিটারের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৩ হাজার ৯৩ জন। মারা গেছেন ১৩ হাজার ৭২৯ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button