আইন আদালতশিরোনাম

যার রুমে আবরার খুন, সেই অমিত আটক

বাংলাদেশ প্রকেৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলার বহুল আলোচিত আসামি ছাত্রলীগ নেতা অমিত সাহা গ্রেপ্তার হয়েছেন। আজ ১০ অক্টোবর, বৃহস্পতিবার সকালে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
রাজধানীর সবুজবাগ থেকে বেলা ১১টার দিকে তাকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার মাহবুব আলম।
বুয়েটের শেরে বাংলা হলের যে ২০১১ নম্বর রুমে নিয়ে আবরারকে হত্যা করা হয় সেই রুমেই আরো চার ছাত্রলীগ নেতার সাথে থাকেন অমিত। তিনি বুয়েট ছাত্রলীগের উপ আইনবিষয়ক সম্পাদক।
আলোচিত এ হত্যাকাণ্ডের প্রধান সন্দেহভাজন হওয়া সত্ত্বেও হত্যাকাণ্ডে জড়িত ১৯ জনের তালিকায় অমিতের নাম না থাকায় চারদিকেই ব্যাপক সমালোচনা হচ্ছিলো।
হত্যাকাণ্ডের আগে ১৭ তম ব্যাচের আবরার ফাহাদের এক সহপাঠীর কাছে আবরারের সম্পর্কে জানতে চান অমিত সাহা। তিনি মেসেঞ্জারে ওই শিক্ষার্থীকে জিজ্ঞেস করেন, ‘আবরার ফাহাদ কি হলে আছে?’
এ আলাপের একটি স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৭তম ব্যাচের ওই শিক্ষার্থী নিজের পরিচয় প্রকাশ করতে ভয় পাচ্ছেন। যে কারণে তারই এক সিনিয়র এ স্ক্রিনশনটি ফেসবুকে প্রকাশ করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button