যান্ত্রিক ত্রুটিতে বিমানের ‘ময়ূরপঙ্খী’র জরুরি অবতরণ

যান্ত্রিক ত্রুটির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৩৭-৮০০ উড়জাহাজ আকাশে ওড়ার এক ঘণ্টা পর ফিরে এসে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
উড়োজাহাজটি বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টা ২৫ মিনিটে বিজি ০৮৪ নম্বর ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজ ‘ময়ূরপঙ্খী’ (এস২-এএইচভি) ১৪৩ জন যাত্রী নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
পরে ল্যান্ডিং গিয়ারে সমস্যার কারণে সমস্যার কারণে ওড়ার এক ঘণ্টা ৫ মিনিট পর সকাল সাড়ে ৯টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বলেন, আকাশে ওড়ার পর পাইলট হয়তো টেকনিক্যাল কোনো সমস্যা পেয়েছেন। তাই প্লেন ফিরিয়ে এনেছেন। স্বাভাবিকভাবেই ফ্লাইটটি অবতরণ করেছে। তাই কোনো হতাহত নেই।
তিনি আরও জানান, অন্য একটি ফ্লাইটে যাত্রীদের সিঙ্গাপুর পাঠানো হবে।




