
সুনামগঞ্জ প্রতিনিধি: নিজের হাতে আইন না নেয়া ছাড়া পাড়কাটা বন্ধ হবে না,শিমুল বাগানও রক্ষা হবে না বলে জানিয়েছেন এশিয়ার বৃহত্তর শিমুল বাগান রক্ষার দাবী মানববন্ধন এই কথা জানিয়েছেন বক্তাগন।
তারা আরও জানায়,প্রশাসনের পক্ষে এখনই জোড়ালো পদক্ষেপ গ্রহণ করা না হলে পর্যটন কেন্দ্র বিলিন হয়ে যাবে।
বৃহস্পতিবার দুপুর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়ন যাদুকাটা নদী সংলগ্ন এশিয়ার বৃহত্তর শিমুল বাগানের সামনে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে শত শত মানুষ অংশ গ্রহণ করে একাত্মাপোষন করেন।
মানববন্ধনে বক্তাগন বলেন,দীর্ঘদিন ধরে একটি বালু খেকো চক্র শিমুল বাগান সংলগ্ন পাড় কেটে নিয়ে গেছে। আরও নিয়ে গেলে এই শিমুল বাগান বিলিন হয়ে যাবে। শুধু শিমুল বাগানেই না কয়েকটি গ্রাম বিলিন হয়ে যাবে। এতিমধ্যে বিলীন হয়েছে হাজার হাজার পরিবারের বসতবাড়ি,ফলে এলাকা ছেড়ে অন্যত্র ছলে গেছেন। এছাড়াও এলাকার প্রকৃতি পরিবেশ প্রতিবেশ জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। প্রশাসনের পক্ষ থেকে কঠোর নজরদারি বাড়ানোর ও জড়িতদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করার দাবী জানান মানববন্ধনে অংশ গ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন,তাহিরপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাখাব উদ্দিন,উত্তর বড়দল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এনাম উদ্দিন তালুকদার, যুবদল সভাপতি আক্তার হোসেন,উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব ডাক্তার হাবিবুর রহমান,উত্তর বড়দল যুবদল সহ সভাপতি দুলাল মিয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।


