যাত্রী সঙ্কটে রংপুর থেকে দূর্পালার বাস চলাচল সীমিত

রংপুর ব্যুরোঃ রংপুর থেকে ঢাকাগামীসহ দূর্পালার বাস যাত্রী সঙ্কটের কারণে চলাচল সীমিত হয়ে পড়েছে।
আজ শুক্রবার সকালে প্রথম যাত্রা থেকে অর্ধেকে নেমে এসেছে বাসের সংখ্যা। এদিন সকাল ৮ টা থেকে বেলা ১২ টা পর্যন্ত নগরীর কামারপাড়া কোচ স্টান্ড থেকে কম সংখ্যক যাত্রী নিয়ে ৭ থেক ৮ টি বাস ঢাকার উদ্দেশে ছেড়ে যেতে দেখা গেছে। যা অন্যান্য দিনে এই সময়ে ২০ থেকে ২৫ টি বাস ছেড়ে যেতো বলে জানালেন কাউন্টার মাস্টাররা।
এদিকে যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর পাচ্ছেন কাঙ্ক্ষিত বাসের দেখা।
ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে যাত্রীরা আতঙ্কে রাজধানী যাওয়া বন্ধ রেখেছেন বলে ধারণা করছেন বাস সংশ্লিষ্টদের।
এসআর পরিবহনের কাউন্টার ম্যানেজার আব্দুল বাতেন বলেন, যাত্রী না থাকার কারণে বাস চলাচল সীমিত হয়ে পড়েছে।
সকাল থেকে এনা পরিবহনের দুটি বাস রংপুর থেকে ঢাকা ছেড়ে গেছে। অন্যদিন এই সময়ে আমাদের পরিবহনের ৫টি গাড়ি ছেড়ে যেত। ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে যাত্রীরা আতঙ্কে রাজধানী যাওয়া বন্ধ রেখেছেন বলে ধারণা করা হচ্ছে।
রংপুরের থেকে ঢাকা গাজিপুর যাওয়ার জন্য গত বুধবার (৭ ডিসেম্বর) টিকিট কেটেছেন।
শুক্রবার সকালে এসে জানতে পারেন, মাত্র ৭ জন টিকিট কিনেছেন। এ অবস্থায় বাসা ছেড়ে যাওয়া সম্ভব নয়। যাত্রী হলে অথবা অন্য কোনো বাস ছেড়ে গেলে সেখানে বিকল্প ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন বাস সংশ্লিষ্টরা। বিপাকে পরে বিকল্প উপায়ে ঢাকা যাওয়ার চিন্তার কথা জানালেন এই যাত্রী।
শ্যামলী পরিবহনের সহকারী আসলাম বলেন, অন্যান্য দিন এই সময় পর্যন্ত ৫/৬টি বাস ছেড়ে গেলেও আজ মাত্র একটি বাস ছেড়ে গেছে। যাত্রী না থাকার কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে যাত্রী সঙ্কটের কারণে বাস স্টান্ড থেকে পরিবহন চলাচল সীমিত থাকলেও বিকল্প উপায়ে রংপুর বিভাগের প্রবেশদ্বার মর্ডান মোড়ে সকাল থেকে যাত্রীরা দীর্ঘক্ষণ অপেক্ষার পর যে বাসটি আসছে সেটিতে করে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করছেন। তবে রিজার্ভসহ অতিরিক্ত যাত্রী নিয়ে কোন পরিবহন চলাচল করছে কিনা সেটি চেক করতে মর্ডান মোড়ে পুলিশের একটি ভ্রাম্যমান চেকপোস্ট কাজ করতে দেখা গেছে।


