slider

যাত্রীবেশে চালককে শ্বাসরোধ করে হত্যা

মাহতাবুর রহমান, আমতলী, বরগুনা : কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া এলাকায় আমতলী উপজেলার পৌরসভার ছুরিকাটা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মোঃ সফেজ গাজীর ছেলে মোটরসাইকেল চালক মো.বেল্লাল গাজীকে (৪৫) শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা। তার পরিবারে মা, বাবা, স্ত্রী ও এক সন্তান রয়েছেন।

কলাপাড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, বেল্লাল গাজী আমতলী কুয়াকাটা এলাকায় নিয়মিত ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত আনুমানিক ১০ টার দিকে দুজন যাত্রীকে নিয়ে আমতলী থেকে কলাপাড়ার উদ্দেশে রওনা হন।পথিমধ্যে টিয়াখালী নামক স্থানে বেল্লালকে শ্বাসরোধ করে হত্যা করে দুর্বৃত্তরা। পরে মোটরসাইকেল ও তার সঙ্গে থাকা টাকা পয়সা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ঘটনাটি নিশ্চিত করে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, ঘটনাস্থল থেকে বুধবার (১১ জানুয়ারি) বেলা ১০ টার দিকে মরদেহ উদ্ধার করে কলাপাড়া থানায় নিয়ে আসা হয়েছে। মরদেহের গলায় লায়লনের রশি পেচানো ছিলো। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে বেল্লালকে হত্যা করা হয়েছে। মরদেহের দু’টি চোখো রক্তাক্ত জখম পাওয়া গেছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button