Uncategorized
যশোর কেশবপুরে আওয়ামী লীগ প্রার্থী জয়ী

নজির বিহীন প্রশাসনীক নিরাপত্তার মধ্য দিয়ে শান্তিপূর্ন ভাবে যশোর-৬ কেশবপুর জাতীয় সংসদীয় আসনের উপ নির্বাচন ১৪ জুলাই এ আসনের ৭৯টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পুলিশ, র্যাব, বিজিবি, আনছার ম্যাজিষ্ট্রেট ছিল স্মরণকালের সেরা নিরাপত্তা বিধানে নির্বাচনে বেসরকারী ফলাফলে জানাগেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন চাকলাদার নৌকা পেয়েছেন- ১লক্ষ ২৪ হাজার ৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। একমাত্র প্রতিদ্বন্ধি জাতীয় পার্টি (এরশাদ)মনোনীত হাবিবুর রহমান হাবিব (লাঙ্গল)পেয়েছেন- ১হাজার ৬শ‘৬৮ ভোট। নির্বাচন থেকে সরে দাঁড়ানো প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন আজাদ( ধানের শীষ)প্রতিকে ভোট পড়েছে- ভোট ২হাজার১২ ভোট।




