slider
যশোরে যুবদল নেতা হত্যার প্রতিবাদে নাটোরে বিক্ষোভ-সমাবেশ
নাটোর প্রতিনিধি : যশোর জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি বদিউজ্জামান ধ্বনি হত্যার প্রতিবাদে কেন্দ্র কর্মসূচির অংশ হিসেবে নাটোর জেলা যুবদল বিক্ষোভ ও সমাবেশ করেছে। বৃহ¯পতিবার বেলা ১১টায় শহরের আলাইপুরে বিএনপি কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের ভিতরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে। সবাবেশে বক্তরা বলেন, দ্রুত সময়ে যুবদল নেতা বদিউজ্জামান ধ্বনি হত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত করতে হবে#




