slider

যশোরে ফেন্সিডিল ও প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ যশোর জেলা গোয়েন্দা পুলিশ যশোর কোতোয়ালি মডেল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ৬০ বোতল ফেন্সিডিল ও ০১ টি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন(২২)কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন কাগজ পুকুর গ্রামের কলোনীপাড়ার মোঃ সাইফুল ইসলামের ছেলে।
ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই বিপ্লব সরকার, এসআই মোঃ শাহিনুর রহমান, এএসআই মোঃ আমিরুল ইসলাম ও সংগীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম যশোর কোতয়ালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে গতকাল বৃহস্পতিবার (১৬ ই মে) রাত আনুমানিক সাড়ে দশটায় যশোর জেলার কোতয়ালী পৌরসভাস্থ ৭নং ওয়ার্ডের শংকরপুরস্থ আফরিন ফিলিং ষ্টেশনের সামনে চাঁচড়া টু যশোর বাস টার্মিনাল গামী পাকা রাস্তার উপর হতে ৬০ বোতল ফেন্সিডিল ও ০১ টি প্রাইভেট কারসহ মাদক ব্যবসায়ী মোঃ ইকবাল হোসেন(২২)কে গ্রেফতার করে।
এ সংক্রান্ত বিষয়ে এসআই বিপ্লব সরকার বাদী হয়ে যশোর কোতয়ালী মডেল থানায় মাদকদ্রব্য চোরাচালান ও নিয়ন্ত্রণ আইনের আওতায় একটি মামলা দায়ের করেনে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button