sliderস্থানিয়

যশোরে প্রবাহমান প্রধান ৫টি নদী বাঁচাতে প্রতিনিধি সভা

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ “নদী বাঁচাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও”- শ্লোগান কে সামনে রেখে মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলন, ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও চিত্রা বাঁচাও আন্দোলন পক্ষ থেকে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়।

আজ ১৯ এপ্রিল ( শনিবার) সকাল ১১ সাড়ে এগারোটায় প্রেসক্লাব যশোরে ৫ টি সংগঠনের এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য রাখেন ৫ সংগঠনের প্রধান উপদেষ্টা জনাব ইকবাল কবির জাহিদ। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ , ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা তসলিম উর রহমান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হরি গেংরাইল সংস্কার আন্দোলনের সভাপতি মহিনউদ্দিন বিশ্বাস, চিত্রা বাঁচাও আন্দোলনের তারাপদ রায়, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের মহেশপুরের সদস্য সচিব আব্দুর রহমান, অনিল বিশ্বাস, আহাসান উল্লাহ ময়না, শিবপদ বিশ্বাস, বিমল ঘোষ, রাজু আহমেদ, শেখর বিশ্বাস, খবির সিকদার, মাহমুদ হাসান আব্দুস সামাদ প্রমুখ। প্রতিনিধি সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন প্রফেসর ইসরারুল হক, অধ্যক্ষ পাভেল চৌধুরী, এড মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, এড আমিনুর রহমান হিরু, মুক্তার আলী। সভায় ভবদহ জলবদ্ধতার স্থায়ী সমাধানে অবিলম্বে টিআরএম চালু এবং বর্ষা মৌসুমের আগে সকল সুইচ গেট উন্মুক্ত করা ও নদ খনন করা, উজানে নদী সংযোগ, ভৈরবকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান নদী হিসেবে সচল ও সংরক্ষণ করা, হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদকে অবমুক্ত করা, ভৈরব কপোতাক্ষ চিত্রা সহ সকল নদ নদীর দখলদার উচ্ছেদ ও সকল দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আমডাঙা খাল প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আগামী ২২ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত দাবিতে কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত মাসব্যাপী দাবি মাস পালন করার লক্ষ্যে গ্রামে গ্রামে হাট সভা ও গ্রাম সভা প্রচার সভা করাসহ জুন মাসের ১ম সপ্তাহে পোলেরহাট মুক্তেশ্বরী নদের পাড় থেকে দড়াটানা ভৈরব পাড় পর্যন্ত পদযাত্রার কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।যশোরে প্রবাহমান প্রধান ৫টি নদী বাঁচাতে প্রতিনিধি সভা “নদী বাঁচাও দেশ বাঁচাও মানুষ বাঁচাও”- শ্লোগান কে সামনে রেখে মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলন, ভৈরব নদ সংস্কার আন্দোলন, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটি, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলন ও চিত্রা বাঁচাও আন্দোলন পক্ষ থেকে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। আজ ১৯ এপ্রিল ( শনিবার) সকাল ১১ সাড়ে এগারোটায় প্রেসক্লাব যশোরে ৫ টি সংগঠনের এ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির আহ্বায়ক রণজিৎ বাওয়ালী সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সূচনা বক্তব্য রাখেন ৫ সংগঠনের প্রধান উপদেষ্টা ইকবাল কবির জাহিদ। প্রতিনিধি সভায় বক্তব্য রাখেন ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির যুগ্ম আহবায়ক গাজী আব্দুল হামিদ , ভৈরব নদ সংস্কার আন্দোলনের অন্যতম নেতা জিল্লুর রহমান ভিটু, মুক্তেশ্বরী নদ বাঁচাও আন্দোলনের অন্যতম নেতা তসলিম উর রহমান, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের যুগ্ম আহ্বায়ক আব্দুর রহিম, হরি গেংরাইল সংস্কার আন্দোলনের সভাপতি মহিনউদ্দিন বিশ্বাস, চিত্রা বাঁচাও আন্দোলনের তারাপদ রায়, কপোতাক্ষ নদ বাঁচাও আন্দোলনের মহেশপুরের সদস্য সচিব আব্দুর রহমান, অনিল বিশ্বাস, আহাসান উল্লাহ ময়না, শিবপদ বিশ্বাস, বিমল ঘোষ, রাজু আহমেদ, শেখর বিশ্বাস, খবির সিকদার, মাহমুদ হাসান আব্দুস সামাদ প্রমুখ। প্রতিনিধি সভায় বিশেষ ভাবে উপস্থিত ছিলেন প্রফেসর ইসরারুল হক, অধ্যক্ষ পাভেল চৌধুরী, এড মাহমুদ হাসান বুলু, অধ্যক্ষ শাহিন ইকবাল, এড আমিনুর রহমান হিরু, মুক্তার আলী। সভায় ভবদহ জলবদ্ধতার স্থায়ী সমাধানে অবিলম্বে টিআরএম চালু এবং বর্ষা মৌসুমের আগে সকল সুইচ গেট উন্মুক্ত করা ও নদ খনন করা, উজানে নদী সংযোগ, ভৈরবকে দক্ষিণ পশ্চিম অঞ্চলের প্রধান নদী হিসেবে সচল ও সংরক্ষণ করা, হাসপাতালের নামে দখলকৃত মুক্তেশ্বরী নদকে অবমুক্ত করা, ভৈরব কপোতাক্ষ চিত্রা সহ সকল নদ নদীর দখলদার উচ্ছেদ ও সকল দখলদারদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, আমডাঙা খাল প্রকল্প অবিলম্বে বাস্তবায়নের দাবিতে আগামী ২২ এপ্রিল পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা নিকট স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত দাবিতে কুষ্টিয়া থেকে যশোর পর্যন্ত মাসব্যাপী দাবি মাস পালন করার লক্ষ্যে গ্রামে গ্রামে হাট সভা ও গ্রাম সভা প্রচার সভা করাসহ জুন মাসের ১ম সপ্তাহে পোলেরহাট মুক্তেশ্বরী নদের পাড় থেকে দড়াটানা ভৈরব পাড় পর্যন্ত পদযাত্রার কর্মসূচি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button